
দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
গত ৯ নভেম্বর ২০২৪ নিজাম বাহিনীর নেতৃত্বে কোম্পানীগঞ্জের অধীনস্ত চর ফকিরা ইউনিয়নের বালুয়া গুচ্ছ গ্রামের ৯ নং ওয়ার্ডের জমি দখলকে কেন্দ্র করে ইউনুস আলী এরশাদ খুন হয়।
ইউনুস আলী এরশাদ ওই গ্রামের সুুভাস বাবুর কাছ থেকে বাজার এর দোকান ভিটা তিন বছরের জন্য লিজ নেন। ওই ভিটাতে দোকান ঘর নির্মাণ করতে গেলে নিজাম বাহিনীর সুজন জামাল সহ আসামিগণ তার কাছে চাঁদা দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘর নির্মাণ করতে বাধা প্রদান করেন এবং ঘর নির্মাণ করতে দেননি। কিছুদিন পর ওই ভিটাতে তারা লোকজন নিয়ে ইট বালু দিয়ে জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ করে। সেইখানে বাধা প্রদান করলে তাকে বাহিনী দল বল তার উপর আক্রমণ চালায়। রড, দাড়ালো ছুরি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে সেখানেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে।
তার বাড়ির লোকজন খবর পেয়ে সেখানে গেলে তারা পালিয়ে যায়। সুজনকে নিয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ছোট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৩৮ উক্ত মামলার ৭ জন আসামি গ্রেপ্তার হয়। তাদের বিচারের দাবিতে নোয়াখালী জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply