1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৫ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান সোমবার বিকেলে ঐতিহ্যবাহী উচাই জেরকা এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আটাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ফয়সাল আলীম।খেলা উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম সজল, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ শাহাদত হোসেন, বালিঘাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ফুটবল একাডেমি ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমি পরস্পরের মোকাবিলা করে। এ টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের ৮টি দল অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই