1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ Time View

 

 

নয়ন হোসেন, হরিপুর, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার কারবাল মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হরিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকতার জামিলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খল, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতিউর্জা চৌধুরী তুলা, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহসভাপতি ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ও স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

 

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে ঠাকুরগাঁও সি এফ সি দল চ্যাম্পিয়ন ও সৈয়দপুর ফুটবল একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

 

পরে বিজয়ী দলের হাতে ৭৫ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই