1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু 

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

 

 

 কামরুজ্জামান (রানা), কোটালীপাড়াঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

 

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: এনায়েত বারী প্রধান অতিথি উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় টুর্ণামেন্টের আহ্বায়ক রসায়ন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক অমিয় বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আলীমুজ্জামন, প্রভাষক জিপ্পি গাজী, জুবায়ের আব্দুল্লাহ, কলেজ পরিষদের সম্পাদক তুষার সেনসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কলেজসূত্রে জানাগেছে, খেলায় ৪ টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, ডিগ্রী (পাস), দর্শণ বিভাগ, ইতিহাস বিভাগ, ইংরেজী বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং উচ্চমাধ্যমিক শ্রেণি।

 

 

প্রধান অতিথি ড. মো: এনায়েত বারী বলেন, আন্তঃবিভাগ খেলাধুলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে। সরকারি সা’দত কলেজে একটি আদর্শ ফুটবল টুর্নামেন্ট করার মাধ্যমে যাতে সবার কাছে অনুসরণযোগ্য করে তুলতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আজকের খেলা উদ্বোধন করেছি।

 

 

টুর্ণামেন্টের আহ্বায়ক অমিয় বিশ্বাস বলেন, ‘মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফুটবল খেলা নান্দনিক খেলা, কৌশলের খেলা, উদ্দীপনার খেলা, আনন্দের খেলা। আমরা এই খেলা থেকে আনন্দ পেতে চাই, নান্দনিকতা দেখতে চাই।

 

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগকে পরাজিত করে ইতিহাস বিভাগ ও অর্থনীতি বিভাগকে পরাজিত করে বাংলা বিভাগ জয়লাভ করে। ২৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই