1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

 

 

স্টাফ রিপোর্টারঃ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হয়।

 

 

জানা যায়, জীবননগরে মানবিক সংগঠন সবসময় সাধারণ ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় জন্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন , সংগঠনের উপদেষ্টা এমআই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি,সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

 

 

এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

 

 

জীবননগর উপজেলায় মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের পক্ষ হতে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেই সাথে সম্পূর্ণ শীত মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সংগঠনের ভালোবাসার উপহার প্রোঁছিয়ে দিচ্ছে।

 

 

এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জীবননগর মানবিক সংগঠন সব সময় অসহায় হতদরিদ্র ছিন্ন মানুষের জন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে, মানবিক সংগঠন কে যারা অর্থ ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলেকে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই