1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অসুস্থ্য সাবেক মেয়র মতিয়ার রহমান মতিনের পাশে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ Time View

 

 

 

রাসেল আহম্মেদ, বগুড়াঃ

১৭ ডিসেম্বর ২০২৫ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আস্থা ও আলো ছড়ানো শিবগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান মতিন একটি নাম, একটি ইতিহাস, একটি ভালোবাসার ঠিকানা। তাঁর অসুস্থ্যতার খোঁজ নিতে মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-২ আসনের জোট প্রার্থী, নাগরিক ঐক্যের সভাপতি, ডাকসুর সাবেক দুইবারের ভিপি ও চাকসুর সাবেক জিএস জননেতা মাহমুদুর রহমান মান্না। সাক্ষাৎকালে মাহমুদুর রহমান মান্না সাবেক মেয়র মতিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গভীর আন্তরিকতায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

 

 

তিনি বলেন, মতিয়ার রহমান মতিন শুধু একজন জনপ্রতিনিধি নন তিনি শিবগঞ্জের মানুষের ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। তাঁর অবদান ইতিহাস হয়ে থাকবে। এ সময় তিনি শিবগঞ্জ পৌরসভার উন্নয়নে সাবেক মেয়রের দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মাহমুদুর রহমান মান্নার আগমনে আবেগাপ্লুত সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এটাই আমার চাওয়া। তাঁর কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার, চোখে ছিল মানুষের প্রতি অগাধ ভালোবাসা। শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর সুস্থ্যতা কামনায় এলাকাবাসীর হৃদয়ে আজও দোয়া, ভালোবাসা ও শুভকামনার ঢল যেন পুরো শিবগঞ্জ এক কণ্ঠে বলছে, শিগগিরই সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই