1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদযাপিত

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশের ৫৩ তম মহাণ বিজয় দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ২১ শে ডিসেম্বর ২০২৪ শনিবার দূপুর ১২ টায় বিজয় ফুল কর্মসূচী সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত, অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন।

সভায় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

সভার সভাপতি বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর সহ বক্তারা বাঙ্গালী জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই