1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন হিউম্যান রাইটস এডভোকেট মনজিল মোরসেদ ।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ এর পর্তুগাল আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে ।এ উপলক্ষে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে লিসবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান।খবর আইবিএননিউজ ।

 

 

গত মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১০টায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ ,আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

 

 

অ্যাডভোকেট মনজিল মোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বলেন,“প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

 

 

তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে এবং প্রবাসীদের সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠান শেষে কাজা দো বাংলাদেশ ও উপস্থিত প্রবাসীরা একযোগে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই