1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে কথা, কবিতা আর গানে শরৎ উৎসব উদযাপিত

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ Time View

 

 

আল আমিন হাওলাদার, নেত্রকোনাঃ

কথা, কবিতা আর গানে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব ১৪৩২। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমেশ্বরী নদীর কাশবাগানে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক কবি পরাগ রিছিল। সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও কবি মামুন রণবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন মুকুল, কবি এনামূল হক পলাশ, সাংবাদিক পল্লব চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা,কবি জীবন চক্রবর্তী, কবি জন ক্রসওয়েল খকসি, কবি দুনিয়া মামুন, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, কাজল মিয়া, টুকন সরকার, সায়মন খান, জাহাঙ্গীর আলম রিপন এবং উমর ফারুক।

 

 

প্রথমবারের মতো সোমেশ্বরী নদীর চরে আয়োজিত এই অনুষ্ঠানে এসে অতিথিরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উৎসবে গান পরিবেশন করেন বাউল শিল্পী আরজ আলী এবং বাউল পথিক লোকমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই