1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন, “বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা বেশি প্রয়োজন”

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ Time View

 

 

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহঃ
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

 

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এডিএম সুবীর কুমার দাশ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, বাউল সমিতির সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ঝিনাইদহ জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে।

 

 

আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তাঁর গান ও দর্শন আমাদের শেখায়— “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে স্থানীয় বাউল সমিতির শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এতে শ্রোতারা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই