1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউইয়র্কে বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার নির্বাচিত

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর বাংগালি সাংবাদিকদের ছয়টি প্রেসক্লাব রয়েছে ।আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব চার ভাগে বিভক্ত। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব একটি সংগঠন। এ সংগঠনের বিভক্ত না থাকলেও প্রতিষ্ঠা কালিন সময়ের অনেকেই আবার আসছেন না। তবে আরও একটি সতন্ত্র আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন নামে সংগঠন রয়েছে ।

 

 

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের’ নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার দ্বিতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির এবারের নির্বাচনে ক্লাবের ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

স্থানীয় সময় শনিবার ৮ নভেম্বর ২০২৫ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

 

মঈন উদ্দীন নাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল।

 

 

কমিশনের ঘোষণায় জানা যায়, মনোয়ারুল ইসলাম ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৪৩ ভোট।

 

 

মনোয়ারুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আজকাল’-এরং নিঊজ পোর্টাল নিউইয়র্ক কাগজ এর কন্ট্রিবিউটিং এডিটর।

 

 

সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মমিনুল ইসলাম মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পেয়েছেন ২৫ ভোট।

 

 

নির্বাচন কমিশন জানায়, সহ-সভাপতি পদে আবিদুর রহিম, কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

 

কার্যকরী কমিটির অন্যান্য পদেও ফলাফল ঘোষণা করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহাথীর খান ফারুকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, ফারুক হোসেন ও শাহ আহমদ।

 

অনুষ্ঠানস্থলে নির্বাচিতদের অভিনন্দন জানান ক্লাবের সদস্যরা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে নিজেদের আশার কথা জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই