1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জুলাই শহীদ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ Time View

 

 

 

 

 

বোরহান উদ্দিন, নোয়াখালীঃ

২২ জানুয়ারি (বৃহস্পতিবার), আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জুলাই শহীদ’ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমীর ইসহাক খন্দকার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।​ বৃহস্পতিবার বিকেলে তিনি জেলা শহরের মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

 

গণসংযোগকালে কর্মী-সমর্থক তাঁর সাথে যোগ দেন। তিনি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে হাত নেড়ে কুশল বিনিময় করেন। শহরের কর্মসূচি শেষে তিনি সদর উপজেলার দত্তেরহাট ও সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

 

 

গণসংযোগকালে তিনি বলেন, আমরা যদি নির্বাচনে বিজয়ী হতে পারি তবে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবো।

 

 

গণসংযোগ ও পথসভায় আরও অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট তাজুল ইসলাম, ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই