1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন  হাতিয়া থানা পুলিশের অভিযানে ৭ ড্রাম ১৩৩০ লিটার চোরাই ডিজেল সহ দুইজন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনিয়মের কারণে ২ হাসপাতালকে জরিমানা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব

বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির 

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 

ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য করে অসংখ্য সুযোগ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। একের পর এক সেভ করে তাদের হতাশ করলেন জানলুইজি দোন্নারুম্মা। শুরুতে পাওয়া লিড ধরে রাখতে না পারলেও, অনেকটা সময় একজন কম নিয়ে খেলে ম্যাচ টাইব্রেকারে টেনে নিল ইতালি। সেখানে পেরে উঠল না তারা। বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

 

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল।

 

বসনিয়ার মাঠে মঙ্গলবার রাতে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে স্বাগতিকরা।

 

টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়ার প্রথম চার শটে সবাই পান জালের দেখা।

 

ইতালি সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১৮ থেকে টানা তিন আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। এই তিনবারই প্লে অফে হেরেছে তারা।

 

বসনিয়া বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা ২০১৪ সালে।

 

ইউরোপের আরেক প্লে অফ ফাইনালে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময়ে ২-২ ছিল স্কোরলাইন।

 

ম্যাচে প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৩০টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে বসনিয়া। ১০টি সেভ করেন দোন্নারুম্মা। ইতালির ৯ শটের কেবল তিনটি লক্ষ্যে ছিল।

 

প্রতিপক্ষের ভুলে সুযোগ কাজে লাগিয়ে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় ইতালি। সতীর্থের ব্যাক-পাস পেয়ে বসনিয়ার গোলরক্ষক বল তুলে দেন ইতালির নিকোলো বারেল্লার পায়ে। এই মিডফিল্ডারের পাসে বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ফরোয়ার্ড কিন।

 

শুরু থেকেই বসনিয়া সুযোগ তৈরি করতে থাকে একের পর এক। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা আর দোন্নারুম্মার দৃঢ়তায় বারবার হতাশ হয় তাদের।

 

৪১তম মিনিটে আরেকটি সুযোগ আসে তাদের সামনে। বল নিয়ে এগিয়ে যাওয়া মেমিককে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি।

 

প্রথমার্ধে যেখানে গোলের জন্য ইতালির দুই শটের দুটি ছিল লক্ষ্যে, সেখানে বসনিয়ার ১৩ শটের চারটি লক্ষ্যে ছিল।

 

৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পান কিন। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যান তিনি। গোলরক্ষকও এগিয়ে আসেন। কিন্তু ওয়ান-অন-ওয়ানে উড়িয়ে মারেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

 

৭৯তম মিনিটে সমতায় ফেরে বসনিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রসে দূরের পোস্টে এদিন জেকোর প্রচেষ্টা দোন্নারুম্মা ফিরিয়ে দিলেও, কাছ থেকে জালে পাঠান হারিস তাবাকোভিচ।

 

৯০ মিনিটের বাকি সময়ে ও অতিরিক্ত সময়ে সুযোগ পায় দুই দলই, কিন্তু স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি। এরপর পেনাল্টি শুট আউটে বসনিয়ার বাজিমাত আর ইতালির একরাশ হতাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই