
হুমায়ন আকাশ, নোয়াখালীঃ
১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বপন উপজেলা ও সকল বাঙালি প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য দিন। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখে লাল-সবুজের রঙে রঙিন হয়ে ওঠে বাংলার প্রকৃতি ও মানুষের মন। কিশোর-কিশোরীরা রঙিন পোশাকে সেজে ওঠে, আর বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মেতে ওঠে প্রাণপ্রিয় বাঙালি।
সাখাওয়াত হোসেন স্বপন আশা প্রকাশ করেন, নববর্ষের এই আনন্দ-উচ্ছ্বাস সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি চাটখিল উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী বাঙ্গালীদের ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply