1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাইবান্ধাসদরের খোলাহাটি ইউনিয়নের ফরিদ মিয়া ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

 

‎
‎গাইবান্ধা থেকে মোঃ আশরাফুল ইসলামঃ
‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ফরিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে খোলাহাটি দুলালীর ভিটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎

 

গ্রেফতারকৃত ফরিদ মিয়ার বাড়ি ৯ নং খোলাহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খোলাহাটি দুলালীর ভিটা গ্রামে। তার পরিহিত কালো রঙের জ্যাকেটের বাম পকেট থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে।
‎
‎

 

পুলিশ জানায়, ফরিদের নিজ বাড়ির উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী টিনের ঘরের সামনে থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে মোট ১৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
‎
‎

 

এ ছাড়া আরও একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ৬৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ৪.৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১৩ হাজার ২০০ টাকা।
‎সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ হাজার ২০০ টাকা।
‎
‎

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই