1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

যশোরের কেশবপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

 

 

কেশবপুর থানা সূত্রে জানা যায়, ভোররাতে ভোগতি গ্রামের আলমগীর ও জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল, এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতি—মোট ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে যাহা পাওয়া যায় তাহা নিন্ম রুপঃ

১। দুটি ইলেকট্রিক শক মেশিন
২। টাকা গোনার মেশিন
৩। চারটি অ্যান্ড্রয়েড ফোন ও চারটি বাটন ফোন
৪।খালি মদের বোতল
৫।গাঁজা সেবনের সরঞ্জাম
৬। ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা

 

 

গ্রেপ্তার কৃতরা চারজন হলোঃ
১।আলমগীর (৪০), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
২।জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), পিতা: আব্দুল আজিজ, গ্রাম: ভোগতি
৩।রাসেল (২২), পিতা: মফিজুর রহমান, গ্রাম: মূলগ্রাম
৪।উজ্জল (৩৮), পিতা: নজির বিশ্বাস, গ্রাম: আলতাপোল

 

 

কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছে যৌথবাহিনী। আসামিদের কে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই