1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহে ৮ দলীয় ইসলামী সমমনা জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত 

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

 

ফয়জুর রহমান, ময়মনসিংহঃ

ময়মনসিংহে জামায়াতে ইসলামীসহ আট দলীয় ইসলামী সমমনা জোটের উদ্যোগে ঘোষিত পাঁচ দফা দাবির পক্ষে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন।

 

 

সমাবেশে বক্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনের আগে গণভোট আয়োজন, এবং পি.আর. পদ্ধতিতে নির্বাচন, এ পাঁচ দফা দাবি তুলে ধরেন। বক্তাদের দাবি, ন্যায়-নীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

 

 

বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও সুশাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

 

 

সমাবেশে আট দলীয় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বিভাগজুড়ে বিভিন্ন জেলা–উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

 

 

সমাবেশে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন তাঁর অনুসারীদের নিয়ে বিশাল মিছিলসহ সমাবেশে যোগ দেন। তাঁর অংশগ্রহণে সমাবেশস্থলে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই